Torax টোরাক্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Torax টোরাক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Torax টোরাক্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

কিটোরোলাক ট্রোমেথামিন ১০ মি.গ্রা. ট্যাবলেট, ১০ মি.গ্রা./মি.লি. ইজেকশন, ৩০ মি.গ্রা./মি.লি. ইঞ্জেকশন এবং ৬০ মি.গ্রা./২ মি.লি. ইরেকশন।

 

Torax টোরাক্স ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

অপারেশন উত্তর মাঝারি ও তীব্র ব্যথায় স্বল্পমেয়াদী ব্যবস্থাপনায় নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

ইজেকশন পেশী অথবা এককালীন শিরায় ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রাথমিক মাত্রা ৬০ মি.গ্রা. একবার অতঃপর ৩০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা অন্তর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। সর্বোচ্চ মাত্রা ১২০ মি.গ্রা. ট্যাবলেট ১ টি ট্যাবলেট ৬ ঘন্টা অন্তর।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

কিটোরোলাক কিংবা অন্যান্য এনএসএআইডি ওষুধে অতি সংবেদনশীল বা এলার্জি রয়েছে তাদের ব্যবহারে প্রতিনির্দেশ রয়েছে। পেপটিক আলসার, আন্ত্রিক রক্তক্ষরণ, মাঝারি কিংবা তীব্র বৃত্তের অকার্যকারিতা এ্যাজমার আক্রমণের ইতিহাসের ক্ষেত্রেও প্রতিনির্দেশ রয়েছে।

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হচ্ছে বমি বমি ভাব, বমি, আন্ত্রিক রক্তরণ, পেপটিক আলসার, অগ্নাশয়ের প্রদাহ, দুশ্চিন্তা, তন্দ্রাচ্ছন্নভাব, মাথা ঝিম ঝিম ভাব, মাথা ব্যথা, হেলুসিনেশন, অতিরিক্ত পিপাসা, মনোযোগে অসমর্থতা, নিদ্ৰাহীনতা, অসুস্থতাবোধ, ক্লান্তিবোধ, চুলকানি, আরটিকেরিয়া,

লিলস সিনড্রোম, স্টিভেন-জনসন সিনড্রোম, আলোর প্রতি অতিসংবেদনশীলতা, ব্রাডিকার্ডিয়া, উচ্চ রক্তচাপ, বুক ধরফরানি, বুকে ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসে ইডিমা, জ্বর এবং ইঞ্জেকশনের জায়গায় ব্যথা।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

অন্যান্য এনএসএআইডি কিংবা এসপিরিনের সাথে ব্যবহার করা উচিত নয়। এন্টি-কোয়াগুলেন্টের সাথে ব্যবহারে সতর্ক হতে হবে। কেননা ইহা এন্টি-কোয়াগুলেন্টের কাজ ত্বরান্বিত করতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থা, প্রসবকাল এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারে প্রতিনির্দেশ রয়েছে।

 

Torax টোরাক্স ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ :

টোৱাক্স” ১০ ট্যাবলেট ৫ x ১০ টি।

টোৱাক্স ১০ ইঞ্জেকশন : ১ x ৫ টি।

টোৱাক্স” ৩০ ইঞ্জেকশন : ৫ × ১ টি।

টোৱাক্স” ৬০ ইঞ্জেকশন : ১ × ১ টি।

Leave a Comment