মিডিয়াস্টিনাম এর ধারণা | বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি

মিডিয়াস্টিনাম এর ধারণা আজকের আলোচনা বিষয় |The mediastinum is the central compartment of the thoracic cavity surrounded by loose connective tissue, as an undelineated region that contains a group of structures within the thorax.মিডিয়াস্টিনাম (The Mediastinum) ক্লাসটি বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Physiology) কোর্সের অংশ |

বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Physiology) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Education)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Education)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

মিডিয়াস্টিনাম এর ধারণা

মিডিয়াস্টিনাম বক্ষ গহ্বরে দুটি ফুসফুসের মধ্যবর্তী জায়গা,যাতে হৃৎপিণ্ড,গুরুত্বপূর্ণ রক্তবাহিকা,অন্ননালী,শ্বাসনালি,ফ্রেনিক স্নায়ু,থোরাসিক ডাক্ট,থাইমাস,লসিকা গ্রন্থি ইত্যাদি গুরুত্বপূর্ণ কাঠামো আছে।

 

মিডিয়াস্টিনাম এর ধারণা

 

গঠন

মিডিয়াস্টিনাম ডান এবং বাম প্লুরার মধ্যে থাকে।এটি সামনের স্টার্নাম হতে পিছনের মেরুদণ্ড পর্যন্ত বিস্তৃত এবং ফুসফুস ব্যতীত বুকের সকল ভিসেরা বহন করে।বর্ণনার সুবিধার্থে একে দুইভাগে ভাগ করা যায়

  • পেরিকার্ডিয়াম এর উপর অংশ, যাকে উপরস্থ মিডিয়াস্টিনাম বলে,যার উপরে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার এবং নিচে স্টার্নাল কোণ থেকে বক্ষীয় ৪র্থ-৫ম আন্তঃকশেরুকা চাকতি বরাবর কাল্পনিক রেখাংশ।(লুইস কোণে লুডউইগ রেখাংশ)
  • পেরিকার্ডিয়ামের নিচে নিম্নস্থ মিডিয়াস্টিনাম, একে তিন ভাগে ভাগ করা যায়,যথা
    • পেরিকার্ডিয়ামের সামনে অগ্র মিডিয়াস্টিনাম।
    • পেরিকার্ডিয়াম এবং এর উপাদান নিয়ে মধ্য মিডিয়াস্টিনাম ।
  • পেরিকার্ডিয়ামের পিছনে পশ্চাৎ মিডিয়াস্টিনাম ।

মিডিয়াস্টিনাম সামনে বক্ষ,পাশে ফুসফুস এবং পিছনে মেরুদন্ডের মধ্যে সীমাবদ্ধ।এটি ঘাড়ের যোজক কলা এবং নিচে ডায়াফ্রাম পর্যন্ত বিস্তৃত।

অ্যানাটমি বিশেষজ্ঞ,সার্জন এবং ক্লিনিক্যাল রেডিওলজি বিশেষজ্ঞ মিডিয়াস্টিনামকে বিভিন্নভাবে ভাগ করেন।যেমন,ফেলসনের রেডিওলজিক চিত্রে মিডিয়াস্টিনামকে মাত্র তিন ভাগে ভাগ করা হয়েছে (অগ্র,মধ্য,পশ্চাৎ) এবং হৃৎপিণ্ড অগ্র মিডিয়াস্টিনামের অংশ।

মিডিয়াস্টিনামে অহরহ টিউমার হয়।

মিডিয়াস্টিনামে বাতাস থাকলে তাকে নিউমোমিডিয়াস্টিনাম বলে,যার চিকিৎসা না হলে নিউমোথোরাক্স,নিউমোপেরিকার্ডিয়াম,নিউমোপেরিটোনিয়াম হতে পারে।

বুকের এক্স রে পরীক্ষায় মিডিয়াস্টিনাম এর প্রস্থ বেশি হলে তা কিছু রোগের অস্তিত্ব নির্দেশ করে।

 

অ্যাবডোমিনাল ক্যাভিটি

 

মিডিয়াস্টিনাম এর ধারণা নিয়ে বিস্তারিত :

Leave a Comment