স্প্লিন এর ধারণা | বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি

স্প্লিন এর ধারণা আজকের আলোচনা বিষয় The spleen is an organ found in virtually all vertebrates. Similar in structure to a large lymph node, it acts primarily as a blood filter. The spleen plays important roles in regard to red blood cells (erythrocytes) and the immune system.স্প্লিন (Spleen) ক্লাসটি বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Physiology) কোর্সের অংশ |

বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Physiology) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Education)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Education)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

স্প্লিন এর ধারণা

পেটের বামভাগের উপরদিকে অবস্থিত একটি অঙ্গ। এটি লসিকাতন্ত্রের এবং রক্ত সংবহন তন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। কথ্য বাংলায় প্লীহাকে পিলে বলা হয়, ইংরেজিতে স্প্লিন। বিভিন্ন মনুষ্যেতর প্রাণীর রক্তের আয়তন প্লীহার সঙ্কোচন দ্বারা সাময়িক ভাবে বর্ধিত হতে পারে (অর্থাৎ রক্তের “রিজার্ভার” হিসাবে কাজ করে,)।

 

স্প্লিন এর ধারণা

 

একজন স্বাস্থ্যবান পূর্ণবয়স্ক মানুষের প্লীহা দৈর্ঘ্যে প্রায় ৭ সে.মি (২.৮ ইঞ্চি) থেকে ১৪ সে.মি (৫.৫ ইঞ্চি) পর্যন্ত হতে পারে। সাধারণঅত প্লীহার ওজন ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রামের মত হয়। প্লীহার অবস্থান নবম দশম ও একাদশ পাঁজরের ঝুলন্ত (স্টার্নামের সঙ্গে সরাসরি যুক্ত নয়) অংশের পিছনে মধ্যচ্ছদার ঠিক নিচেই। এর উত্তল বহিরাংশ মধ্যচ্ছদাকে স্পর্শ করে থাকে (ছবি এই তলটির উলটো দিক থেকে তোলা)। এর ভিতরের অবতল তলগুলির সামনের অংশটি পাকস্থলীকে স্পর্শ করে, আর পিছনের অংশ বাম বৃক্ককে স্পর্শ করে।

অন্ত্রের অন্যান্য অঙ্গের তুলনায় প্লীহার গঠন অনন্য। অধিকাংশ অন্ত্রীয় অঙ্গ এন্ডোডার্মাল টিস্যু থেকে উৎপন্ন হলেও প্লীহার উৎপত্তি মেসেনকাইমা টিস্যু থেকে। প্রায় ১০% মানুষের ক্ষেত্রে অতিরিক্ত প্লীহা দেখা যায়। ভ্রুণাবস্থার প্রাথমিক দশায় প্লীহার সাথে অতিরিক্ত ঝিল্লির মতো অতিরিক্ত প্লীহা বা অলঙ্কারিক প্লীহা দেখতে পাওয়া যায়। একাধিক এই ধরনের অতিরিক্ত প্লীহার দরুণ পলিস্প্লেনিয়া নামক রোগ হয়।

 

বডি ফ্লুইড

 

স্প্লিন এর ধারণা নিয়ে বিস্তারিত :

Leave a Comment